সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৫ কোটি ৯৩ লাখ ২৭ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৫ আগস্ট) কোম্পানিগুলোর মোট ১ কোটি ১৪ লাখ ১৫ হাজার ৮৯৬ টি শেয়ার ৫৯ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৫ কোটি ৯৩ লাখ ২৭ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সাইউইস্ট ব্যাংকের ৬ কোটি ৬ লাখ ৩৪ হাজার টাকার, দ্বিতীয় স্থানে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৫ কোটি ৫৮ লাখ ৯৩ হাজার টাকার ও তৃতীয় স্থানে শার্প ইন্ডাস্ট্রিজের ২ কোটি ৫০ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply