1. news@gmail.com : news :

বিহা’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ ও জমকালো অভিষেক

  • Update Time : Monday, August 3, 2026

দেশের আন্তর্জাতিক মানের ও বিলাসবহুল হোটেল এবং রিসোর্ট খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা)-র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির (২০২৬–২০২৮) দায়িত্ব গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ আগস্ট) রাজধানীর বনানীতে অবস্থিত গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক-ঢাকার ‘হল ডি গ্র্যান্ড’-এ এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

‘লিডারশিপ, ইউনিটি ও এক্সিলেন্স’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, আতিথেয়তা খাতের শীর্ষ উদ্যোক্তা, হোটেল মালিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে আরও অংশ নেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা, বাণিজ্য সংগঠন পরিদপ্তরের প্রতিনিধিরা এবং বিহা’র প্রশাসক মো. সাজেবুর রহমান।

অনুষ্ঠানে বিহা’র নবনির্বাচিত সভাপতি নাসের রহমান আন্তর্জাতিক পর্যটন বাজারে বাংলাদেশকে একটি প্রিমিয়াম গন্তব্য হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, বাংলাদেশের আতিথেয়তা শিল্প দ্রুত প্রসারিত হচ্ছে। এই রূপান্তরের ধারায় বিহা ঐক্য বজায় রাখতে, সেবার মান সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করতে এবং একটি টেকসই ও বিশ্বমানের পর্যটন অবকাঠামো গড়ে তুলতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সংগঠনের বিদায়ী সভাপতি খালেদ উর রহমান নবনির্বাচিত কমিটির সাফল্য কামনা করে বলেন, নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর আমাদের সদস্য হোটেলগুলোর দীর্ঘস্থায়ী ইতিবাচক সম্পর্ক ও সম্মিলিত শক্তির প্রতীক। নবনির্বাচিত নেতৃত্ব শিল্প সংশ্লিষ্ট নীতিমালা প্রণয়ন এবং সেবার মান আন্তর্জাতিক স্তরে উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।

অনুষ্ঠানে সারা দেশের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ও বিলাসবহুল হোটেল এবং রিসোর্টগুলোর ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেনারেল ম্যানেজার ও স্বত্বাধিকারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন টেকসই উন্নয়নে ৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো মার্কেন্টাইল ব্যাংক মূল্যস্ফীতি রোধে ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ পুঁজিবাজার আধুনিকায়নে নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই AA Credit Rating of Southeast Bank PLC. বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করল ডাচ্-বাংলা ব্যাংক সূচকের উত্থানে চলছে লেনদেন বাংলাদেশ ব্যাংকের তিনটি পুনঃঅর্থায়ন স্কিমে যমুনা ব্যাংকের অংশগ্রহণ জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত? বাংলাদেশ ব্যাংকের দুই পুনঃঅর্থায়ন স্কিমে পূবালী ব্যাংকের অংশগ্রহণ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It