1. news@gmail.com : news :

কর্মসংস্থান ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী সংসদের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন

  • Update Time : Monday, August 3, 2026

কর্মসংস্থান ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী সংসদ (রেজি:নং-২২৪৯) কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৩ আগস্ট) কর্মসংস্থান ব্যাংকের প্রধান কার্যালয়ে এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী।

এসময় ব্যাংকের প্রধান কার্যালয়ের উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা, মহাব্যবস্থাপকবৃন্দ, উপমহাব্যবস্থাপকগণসহ সকল স্তরের কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের যুবদলের সভাপতি খন্দকার এনামুল হক এনাম, বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সাধারণ সম্পাদক  বীর মুক্তিযোদ্ধা মো: আবুল খায়ের খাজা, শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার, সহ প্রচার সম্পাদক মো. মফিদুল ইসলাম মোহনসহ জাতীয়তাবাদী বিভিন্ন ইউনিট/সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মসংস্থান ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী সংসদের সভাপতি সাখাওয়াত হোসেন মানিক। সঞ্চালনায় ছিলেন সংসদের সাধারণ সম্পাদক কাজী নাছির উদ্দিন।

উক্ত অনুষ্ঠানে কর্মসংস্থান ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী সংসদ, কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
নিজস্ব বাড়ির স্বপ্ন পূরণে আইপিডিসি ও এসইএলের যৌথ উদ্যোগ বিকেএসপির বীমা দাবি পরিশোধ করলো ন্যাশনাল লাইফ বিহা’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ ও জমকালো অভিষেক কর্মসংস্থান ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী সংসদের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন Half Yearly Financial Statements (Un-audited) of Al-Arafah Islami Bank PLC. বাব-এল মান্দেবে নিরাপদে চলছে চীনা জাহাজ, বাকিদের অবরোধ আজকের স্বর্ণের দাম: ৩ আগস্ট ২০২৬ চট্টগ্রামে ভয়াবহ গ্যাস সংকট : নিভেছে চুলা, কমেছে উৎপাদন, বেড়েছে লোডশেডিং জুলাই মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৮৬ কোটি মার্কিন ডলার বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It