পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯০ পয়সা, যা আগের বছরের একই সময় ছিল ৮৩ পয়সা।
অন্যদিকে, চলতি হিসাববছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৮৭ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ২ টাকা ৩ পয়সা।
প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাববছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্মক ২ টাকা ৫৯ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ইতিবাচক ১ টাকা ৬৪ পয়সা।
এদিকে, ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৯৮ পয়সা।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply