শেয়ারবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড ২০২৬ সালের এপ্রিল-জুন সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত সমন্বিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩৫ পয়সা। আগের বছরের একই সময়ে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান ছিল ২৮ পয়সা।
চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৭২ পয়সা। আগের বছরের একই সময়ে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান ছিল ৪২ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্মক ৩৯ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৩৮ পয়সা।
২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ২১ পয়সা।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply