রোববার (২৬ জুলাই) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণসংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, নির্ধারিত লক্ষ্যমাত্রার মধ্যে পণ্য রপ্তানি খাত থেকে ৫৫ দশমিক ২ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮ দশমিক ২ বিলিয়ন ডলার আয় করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও দেশের রপ্তানি সক্ষমতা বাড়াতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। পাশাপাশি নতুন বাজার সম্প্রসারণ এবং রপ্তানি পণ্যের বহুমুখীকরণে গুরুত্ব দেওয়া হবে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে রপ্তানি খাতের সক্ষমতা বৃদ্ধি, নতুন সম্ভাবনাময় খাত চিহ্নিতকরণ এবং ব্যবসায়ীদের সহযোগিতায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে।











Leave a Reply