1. news@gmail.com : news :

ফেনীতে সাবেক এমপি আলাউদ্দিন নাসিমের বাড়িতে অগ্নিসংযোগ

  • Update Time : Thursday, February 6, 2025

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার ও ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বাড়ি ও ফেনী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।

এক্সকাভেটর কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেনীর পৌরসভার বারাহীপুরের বাড়িতে ও শহরের স্টেশন রোড এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্ররা বুধবার রাতে সামাজিকযোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম, ফেসবুক গ্রুপ ও ব্যক্তিগত আইডি থেকে হামলার ঘোষণা দেয় তারা। ঘোষণার পর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় তারা ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হয়ে নাসিমের বাড়ির দিকে রওনা দেন। সেখানে হামলা ও ভাঙচুর চালায়। পরে ছাত্র-জনতা ফেনী রেল স্টেশন রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে স্থানীয় জনতাও অংশ নেয়।

ছাত্র প্রতিনিধি সোহরাব হোসেন শাকিল বলেন, এক্সকাভেটর কর্মসূচির অংশ হিসেবে ধানমন্ডি-৩২ গুড়িয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আজকে সন্ধ্যায় ৭টায় কর্মসূচি দেওয়া হয়েছে। তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিপ্লবী ছাত্র সমাজ ও আহতরা আজকে এখানে কর্মসূচি পালন করি।

এ বিষয়ে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ভাঙচুরের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ উৎপাদন বাড়াতে জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It