1. news@gmail.com : news :

টানা দ্বিতীয় দিনের মতো বাড়ল সোনার দাম

  • Update Time : Wednesday, July 22, 2026
সোনা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বুধবার (২২ জুলাই) থেকে ২২ ক্যারেট বা ভালো মানের সোনার দাম ভরিপ্রতি ২ হাজার ৭৪১ টাকা বাড়ানো হয়েছে। একই সঙ্গে রুপার দামও বৃদ্ধি করা হয়েছে।

এ নিয়ে টানা দুই দিন সোনার দাম বাড়ল। এর আগে মঙ্গলবার ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হয়েছিল। ফলে দুই দিনে মোট বেড়েছে ৪ হাজার ৩৭৪ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে। দেশের বাজারে তেজাবি (খাঁটি) সোনার দাম বৃদ্ধি পাওয়ায় এ সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ২১ ক্যারেট সোনার দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

মূল্যবৃদ্ধির আগে ২২ ক্যারেট সোনার দাম ছিল ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১১ হাজার ৪৬৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৪৮ হাজার ৩৬৬ টাকা।

নতুন দরে ২১ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ২ হাজার ৬২৫ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ২৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৮৬৬ টাকা বেড়েছে।

এদিকে আন্তর্জাতিক বাজারে সোনার দামও ঊর্ধ্বমুখী। গোল্ড প্রাইস ডট অর্গ-এর তথ্য অনুযায়ী, নিউইয়র্ক সময় ২২ জুলাই রাত ১২টা ৪৬ মিনিট পর্যন্ত বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ৫৫ ডলার বেড়েছে। তবে গত এক মাসে সোনার দাম মোট ৫৯ ডলার কমেছে।

এদিকে চলতি অর্থবছরের বাজেটে সোনার গয়নার ওপর ভ্যাট কমানো হয়েছে। বর্তমানে প্রতি ভরি সোনার গয়নার ওপর ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে। ফলে ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা হবে না।

একই সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট রুপার দাম ভরিপ্রতি ৪ হাজার ৭৮২ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বাংলাদেশ ব্যাংকের দুই পুনঃঅর্থায়ন স্কিমে পূবালী ব্যাংকের অংশগ্রহণ বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে: বাণিজ্যমন্ত্রী করোনায় লুটপাট ১৩ কোটি টাকা: দুর্নীতির মামলায় আসামি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদসহ ১৩ হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত শফিকুর বান্দরবানের দুর্গম জনপদে ১০০ নারীর পাশে বসুন্ধরা শুভসংঘ বাংলাদেশ ব্যাংক ও ঢাকা ব্যাংকের মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত ডমিনেজ স্টিলের পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It