1. news@gmail.com : news :

সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৬২৭ কোটি টাকা

  • Update Time : Wednesday, July 22, 2026

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২১২ টির শেয়ারদর বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২২ জুলাই) বেলা ১২টা ১২ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১৩ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯১২ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৩ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০৭ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ৫ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২২২৫ পয়েন্টে।

এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ৬২৭ কোটি ২৩ লাখ ৯ হাজার টাকা।

এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১২টি, কমেছে ১৩১টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ারের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It