ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন। হামলায় একাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি ভবনে আগুন লাগার ঘটনাও ঘটেছে।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, আহতদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর একজনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত ভবন থেকে আরও পাঁচজনকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সময় রোববার রাত প্রায় ১টা ৩০ মিনিটে (শনিবার দিবাগত রাত) কিয়েভে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। একই সময় ইউক্রেনের মধ্য ও পূর্বাঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়।
এরপর রাত ২টা ৯ মিনিট ও ২টা ১৩ মিনিটে আরও বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় এক ঘণ্টার মধ্যে রাজধানীর দিকে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
রাত প্রায় ২টা ৩৮ মিনিটে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণে কেঁপে ওঠে কিয়েভ।
পর্যবেক্ষণকারী বিভিন্ন চ্যানেলের দাবি, রাজধানীর দিকে ৩১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অন্তত আটটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তবে ইউক্রেনের বিমান বাহিনী এখনো হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের মোট সংখ্যা নিশ্চিত করেনি। তারা জানিয়েছে, রাত ১টা ২৪ মিনিট থেকে কিয়েভের দিকে কয়েক দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছিল।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply