1. news@gmail.com : news :

দেশে ১৪ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি

  • Update Time : Thursday, July 16, 2026
রেমিট্যান্স

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ১৪ দিনে দেশে ১৫৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার (১ দশমিক ৫৪২ বিলিয়ন) রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ের তুলনায় এ প্রবাহ বেড়েছে ২১ দশমিক ৮০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১২৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার (১ দশমিক ২৬৬ বিলিয়ন)। সেই হিসাবে এবার একই সময়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় ২৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য আরও বলছে, শুধু ১৪ জুলাই একদিনেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার (১১৫ মিলিয়ন), যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
মার্জিন বিধিমালা সংশোধন নিয়ে বিভ্রান্তি দূর করল বিএসইসি বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, সেলিম রহমান নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত এমটিবির এজিএমে ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন সাউথইস্ট ব্যাংক ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর শ্রীমঙ্গলে ওয়ালটন ক্যাবলসের ‘বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৬’ অনুষ্ঠিত দেশে ১৪ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি ছয় মাসে বিআইএফসির লোকসান বেড়েছে ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস রূপালী ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It