1. news@gmail.com : news :

ছয় মাসে বিআইএফসির লোকসান বেড়েছে

  • Update Time : Thursday, July 16, 2026

চলতি ২০২৬ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৬) আগের বছরের একই সময়ের তুলনায় লোকসান বেড়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির (বিআইএফসি)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপে এই তথ্য উঠে এসেছে।

বুধবার (১৫ জুলাই) কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এই প্রতিবেদন অনুমোদন করা হয়।

তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ৬ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ টাকা ১২ পয়সা। ফলে আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ১৪ পয়সা বা প্রায় ৪ শতাংশ।

তবে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির লোকসান কিছুটা কমেছে। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৪৭ পয়সা। সে হিসাবে প্রান্তিকভিত্তিক লোকসান ২ পয়সা বা প্রায় ১ শতাংশ কমেছে।

চলতি বছরের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ১৩৬ টাকা ৮৪ পয়সা, যা কোম্পানিটির দুর্বল আর্থিক অবস্থারই প্রতিফলন।

এর আগে ২০২৫ অর্থবছরেও বড় ধরনের লোকসানের তথ্য প্রকাশ করেছিল বিআইএফসি। ওই বছর কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয় ৭ টাকা ৩৮ পয়সা। ধারাবাহিক লোকসানের কারণে পরিচালনা পর্ষদ ২০২৫ সালের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বন্ডবাজারে অস্থিরতা: নেপথ্যে ঋণ ও মূল্যস্ফীতির নতুন ভয় ডাক বিভাগের রেকর্ড, ২ মাসে পণ্য পরিবহণ ৪০০ টন শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ মসজিদ-মন্দিরে সমান অনুদান দেওয়া হচ্ছে : অর্থ ও পরিকল্পনামন্ত্রী ইসলামী ব্যাংকে থাকা এস আলম গ্রুপের শেয়ার ফ্রিজের নির্দেশ বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণচুক্তি ৭ জীবন বীমা কোম্পানির ২,৫৪৯ গ্রাহক পেলেন ১৪.৫১ কোটি টাকার দাবি প্রধানমন্ত্রীর ১৯তম কারামুক্তি দিবস আজ খুলনা বিশ্ববিদ্যালয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচী

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It