1. news@gmail.com : news :

শাইনপুকুর সিরামিকসের এলসিতে লাগবে শতভাগ মার্জিন

  • Update Time : Tuesday, July 14, 2026

দেশের শিল্প খাতের উৎপাদন সচল রাখা এবং কর্মসংস্থান বজায় রাখার স্বার্থে ব্যাংক কোম্পানি আইনের বিধান শিথিল করে শাইনপুকুর সিরামিকস লিমিটেডকে কাঁচামাল আমদানির বিশেষ সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এর আওতায় প্রতিষ্ঠানটিকে সোনালী ব্যাংকের মাধ্যমে শতভাগ (১০০ শতাংশ) মার্জিন জমা দিয়ে ঋণপত্র (এলসি) খুলতে হবে।

মঙ্গলবার (১৪ জুলাই ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে জারি করা এক সার্কুলারে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে জানানো হয়, শাইনপুকুর সিরামিকসকে এই বিশেষ আমদানির সুবিধা দিতে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৭কক(৩) ধারার বিধান থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এই ধারার কার্যকারিতা প্রতিষ্ঠানটির জন্য ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত স্থগিত থাকবে। তবে এই অব্যাহতি সুবিধা শুধু সোনালী ব্যাংকের মাধ্যমে শতভাগ মার্জিনে কাঁচামাল আমদানির এলসি খোলার ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

তবে বিশেষ এই সুবিধার বিপরীতে শাইনপুকুর সিরামিকসের ওপর বেশ কিছু শর্ত আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে শাইনপুকুর সিরামিকসের সব ধরনের বিক্রয় ও ব্যবসায়িক আয় একটি নির্দিষ্ট ব্যাংক হিসাবে জমা রাখতে হবে। ওই নির্দিষ্ট হিসাব থেকে আনুপাতিক হারে সোনালী ব্যাংকের পাওনা নিয়মিতভাবে পরিশোধ করতে হবে। এই ঋণ-সুবিধার বিপরীতে অর্থ বিভাগ বা বাংলাদেশ ব্যাংকের কোনো আর্থিক দায় সৃষ্টি হবে না। ভবিষ্যতে সোনালী ব্যাংক এই সুবিধার বিপরীতে সরকার বা কেন্দ্রীয় ব্যাংকের কাছে কোনো প্রকার আর্থিক সহায়তা দাবি করতে পারবে না।

বয়লার আমদানিতে লাগবে প্রধান পরিদর্শকের অনুমতি

একই দিনে জারি করা বাংলাদেশ ব্যাংকের অপর এক সার্কুলারে জানানো হয়েছে, এখন থেকে বয়লার ও বয়লার কম্পোনেন্ট আমদানির পূর্বে আমদানিকারককে নির্ধারিত ফরমে আবেদন করে প্রধান বয়লার পরিদর্শকের পূর্বানুমোদন নিতে হবে। শিল্প মন্ত্রণালয়ের বয়লার শাখার গত ২৮ জুনের স্মারকের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, বয়লার নির্মাতাকে ড্রয়িং ও ডিজাইন অনুমোদনের তারিখ থেকে সর্বোচ্চ ১২ মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ করতে হবে। এছাড়া কারখানার শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করাসহ বিদ্যমান শ্রম আইনের সংশ্লিষ্ট সব বিধান কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বাংলাদেশ ব্যাংকের দুই পুনঃঅর্থায়ন স্কিমে পূবালী ব্যাংকের অংশগ্রহণ বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে: বাণিজ্যমন্ত্রী করোনায় লুটপাট ১৩ কোটি টাকা: দুর্নীতির মামলায় আসামি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদসহ ১৩ হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত শফিকুর বান্দরবানের দুর্গম জনপদে ১০০ নারীর পাশে বসুন্ধরা শুভসংঘ বাংলাদেশ ব্যাংক ও ঢাকা ব্যাংকের মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত ডমিনেজ স্টিলের পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It