1. news@gmail.com : news :

রূপালী ব্যাংকের ৬৮০ কোটি টাকার শেয়ার ইস্যুতে বিএসইসির অনুমোদন

  • Update Time : Monday, July 13, 2026

পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক পিএলসির মূলধন শক্তিশালী করতে নতুন শেয়ার ইস্যুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ অনুমোদনের ফলে ব্যাংকটি সরকারের অনুকূলে প্রায় ৬৮০ কোটি টাকার নতুন সাধারণ শেয়ার ইস্যু করতে পারবে।

সোমবার (১৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানাগেছে।

এর আগে গত বছরের ৩০ জুন ডিএসইর মাধ্যমে নতুন শেয়ার ইস্যুর পরিকল্পনার কথা জানায় ব্যাংকটি। পরে প্রয়োজনীয় অনুমোদনের জন্য বিএসইসিতে আবেদন করা হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১২ জুলাই) কমিশন আনুষ্ঠানিকভাবে শেয়ার ইস্যুর অনুমোদন দেয়।

বিএসইসির অনুমোদন অনুযায়ী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুকূলে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিবের প্রতিনিধিত্বে জিওবি ইক্যুইটির বিপরীতে মোট ৪৫ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ২৫৩টি সাধারণ শেয়ার ইস্যু করবে রূপালী ব্যাংক।

প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা, যার মধ্যে ১০ টাকা অভিহিত মূল্য এবং ৫ টাকা প্রিমিয়াম অন্তর্ভুক্ত রয়েছে।

এই শেয়ার ইস্যুর মাধ্যমে ব্যাংকটি মোট ৬৭৯ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৮০০ টাকা মূলধন সংগ্রহ করবে। নতুন মূলধন সংযোজনের ফলে ব্যাংকটির পরিশোধিত মূলধন আরও শক্তিশালী হবে এবং মূলধনভিত্তি সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
কালারস মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত হলেন পপুলার লাইফের এমডি বিএম ইউসুফ আলী রূপালী ব্যাংকের ৬৮০ কোটি টাকার শেয়ার ইস্যুতে বিএসইসির অনুমোদন রূপালী ব্যাংকের সিলেট বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত মূলধন সংগ্রহের সম্মতি পেয়েছে রূপালী ব্যাংক জনগণ পাশে থাকলে দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধাই মানবে না: প্রধানমন্ত্রী সিটি ব্যাংক-বিকাশ ডিজিটাল ন্যানো লোন ছাড়াল ১০ হাজার কোটি টাকা সূচকের উত্থানে চলছে লেনদেন পোশাকের নতুন বাজার সম্প্রসারণে বিশ্বমঞ্চে একজোট বিজিএমইএ-এইচএসবিসি বাণিজ্য সহযোগিতা বাড়াতে নতুন সমঝোতায় বাংলাদেশ-পাকিস্তান বিজিআইসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It