1. news@gmail.com : news :

রূপালী ব্যাংকের সিলেট বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : Monday, July 13, 2026

রূপালী ব্যাংক পিএলসির সিলেট বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখাসমূহের ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩০ জুন ২০২৬ ভিত্তিক বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সিলেটের গ্র্যান্ড মোস্তফা হোটেলের কনফারেন্স হলে গতকাল আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। তিনি ব্যাংকের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করে আমানত সংগ্রহ, ঋণ বিতরণ ও আদায়, খেলাপি ঋণ হ্রাস, বৈদেশিক রেমিট্যান্স আহরণ, মুনাফা বৃদ্ধি, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মইন উদ্দিন মাসুদ। সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক কমল ভট্টাচার্য্য।

এ সময় ব্যাংকের উপমহাব্যবস্থাপক মো. ফজলুল হক, জয়া চৌধুরী, বিপ্লব কুমার তালুকদার, মোহাম্মদ আশরাফ হোসেন, মাসুক-ই-এলাহী ও মোহাম্মদ আজগর হোসাইনসহ সিলেট বিভাগের আওতাধীন করপোরেট শাখার নির্বাহী, সব শাখা ও উপশাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
কালারস মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত হলেন পপুলার লাইফের এমডি বিএম ইউসুফ আলী রূপালী ব্যাংকের ৬৮০ কোটি টাকার শেয়ার ইস্যুতে বিএসইসির অনুমোদন রূপালী ব্যাংকের সিলেট বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত মূলধন সংগ্রহের সম্মতি পেয়েছে রূপালী ব্যাংক জনগণ পাশে থাকলে দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধাই মানবে না: প্রধানমন্ত্রী সিটি ব্যাংক-বিকাশ ডিজিটাল ন্যানো লোন ছাড়াল ১০ হাজার কোটি টাকা সূচকের উত্থানে চলছে লেনদেন পোশাকের নতুন বাজার সম্প্রসারণে বিশ্বমঞ্চে একজোট বিজিএমইএ-এইচএসবিসি বাণিজ্য সহযোগিতা বাড়াতে নতুন সমঝোতায় বাংলাদেশ-পাকিস্তান বিজিআইসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It