1. news@gmail.com : news :

১৮০ কোম্পানির দরপতন, কমেছে লেনদেনও

  • Update Time : Tuesday, July 7, 2026

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার  মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮০ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ৩৮৮ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।

আজ ডিএসইতে আগের দিন থেকে ২৮ কোটি ৫৩ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ১ হাজার ৪১৬ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়ন্ট কমে ৫ হাজার ৭৮১ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১০ পয়েন্ট কমে ২ হাজার ১৮১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক  ১ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬০টির, দর কমেছে ১৮০টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৫০টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৪২ পয়েন্ট বেড়েছে। সিএসইতে ৩০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী রাজধানীর কুড়িলে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত ব্লক মার্কেটে লেনদেন ২৫ কোটি টাকার দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত রূপচাঁদার পণ্যসম্ভারে যুক্ত হলো আটা, ময়দা ও সুজি

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It