1. news@gmail.com : news :

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান

  • Update Time : Thursday, July 2, 2026

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শরিয়াহভিত্তিক বাণিজ্যিক ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর ব্র্যান্ড কমিউনিকেশন অ্যান্ড মার্কেটিং ডিভিশন (বিসিএমডি)-এর প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন বিশিষ্ট গণমাধ্যম, জনসংযোগ ও করপোরেট যোগাযোগ ব্যক্তিত্ব মো. মিজানুর রহমান (মাসুম মিজান)। ব্যাংক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর আগে তিনি ২০১৩ সালে জনসংযোগ কর্মকর্তা হিসেবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে যোগদান করেন।

ব্যাংকিং খাতে যোগদানের পূর্বে মাসুম মিজান দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম দৈনিক নয়াদিগন্ত, আমার দেশ, সমকাল, মানবকণ্ঠ, দক্ষিণাঞ্চল ও আজকের বার্তাসহ বিভিন্ন সংবাদপত্রে প্রায় ১৪ বছর সুনামের সঙ্গে সাংবাদিকতা করেছেন। বর্তমানেও তিনি ফ্রিল্যান্স সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন।

সাংবাদিকতার পাশাপাশি তিনি ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)-এর দুই মেয়াদে সহসভাপতির দায়িত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নেতৃত্ব প্রদান করেছেন।

তিনি বরিশাল বিএম কলেজ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি। এ ছাড়া ঢাকা ও বরিশালের পেশাদার সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। প্রাতিষ্ঠানিক দায়িত্বের পাশাপাশি তিনি রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথেও সম্পৃক্ত। দীর্ঘ কর্মজীবনে সাংবাদিকতা, করপোরেট কমিউনিকেশন, ব্র্যান্ডিং, মিডিয়া রিলেশনস এবং ডিজিটাল যোগাযোগ খাতে মাসুম মিজানের সুদীর্ঘ অভিজ্ঞতা ও সুখ্যাতি রয়েছে।

শিক্ষাজীবনে তিনি বরিশাল জিলা স্কুল ও সরকারি বরিশাল কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এবং বরিশাল বিএম কলেজ থেকে ব্যবস্থাপনায় অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, নতুন এই দায়িত্বপ্রাপ্তির মাধ্যমে তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের করপোরেট ব্র্যান্ডিং, জনসংযোগ, ডিজিটাল উপস্থিতি এবং আধুনিক বিপণন কৌশল বাস্তবায়নে দূরদর্শী ও গতিশীল নেতৃত্ব প্রদান করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It