1. news@gmail.com : news :

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য প্রাথমিক বিনিয়োগ শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ আয়োজন

  • Update Time : Thursday, July 2, 2026

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দেশের পুঁজিবাজারে আর্থিক সাক্ষরতা (Financial Literacy) বৃদ্ধি এবং বিনিয়োগকারী ও সম্ভাব্য বিনিয়োগকারীদের সচেতন ও দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে ধারাবাহিকভাবে বিনিয়োগ শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে অদ্য বুধবার (১ জুলাই) ঢাকার আগারগাঁওস্থ বিএসইসি ভবনের মাল্টিপারপাস হলে ঢাকা কমার্স কলেজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রায় ১০০ জন শিক্ষক ও শিক্ষার্থীর অংশগ্রহণে দিনব্যাপী ‘প্রাথমিক বিনিয়োগ শিক্ষা (Financial Literacy)’ বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বুধবার (১ জুলাই) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক মীর মোশাররফ হোসেন চৌধুরী। উক্ত প্রশিক্ষণে বিএসইসির পরিচালক শেখ মাহবুব উর রহমান ‘Fundamental of Financial Literacy’, অতিরিক্ত পরিচালক শেখ মোঃ লুৎফুল কবির ‘Investment Risk and Investor’s Protection’ এবং বিএসইসির সম্মানিত কমিশনার মোঃ নাফিজ আল তারিক, সিএফএ, এফআরএম ‘Financial Planning’ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পুঁজিবাজারে বিনিয়োগের মৌলিক ধারণা, বিনিয়োগ ঝুঁকি ও ঝুঁকি ব্যবস্থাপনা, বিনিয়োগকারীর অধিকার ও সুরক্ষা, ব্যক্তিগত আর্থিক পরিকল্পনা, দীর্ঘমেয়াদি বিনিয়োগ কৌশল এবং সচেতন বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন বিষয় সম্পর্কে ব্যবহারিক ও তাত্ত্বিক জ্ঞান প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা প্রশ্নোত্তর পর্বে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন বাস্তবধর্মী বিষয়ে মতবিনিময় করেন।

প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী পর্বে বিএসইসির সম্মানিত কমিশনার মোঃ নাফিজ আল তারিক, সিএফএ, এফআরএম সমাপনী বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।

বিএসইসি ভবিষ্যতেও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বিনিয়োগকারী এবং সম্ভাব্য বিনিয়োগকারীদের জন্য এ ধরনের বিনিয়োগ শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It