1. news@gmail.com : news :

এবি ব্যাংকের শ্রীমঙ্গলে কৃষিঋণ বিতরণ

  • Update Time : Sunday, June 14, 2026

এবি ব্যাংক পিএলসি. সম্প্রতি কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ করেছে।

বাংলাদেশ ব্যাংক ও শ্রীমঙ্গল উপজেলায় কার্যরত তফসিলি ব্যাংকসমূহের উদ্যোগে এ উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কৃষিঋণ প্রচারণা, আলোচনা সভা ও ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলাভিত্তিক এ ঋণ বিতরণ কর্মসূচিতে এবি ব্যাংক সমন্বয়কারী ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে।

শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন এর সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংক সিলেট কার্যালয়ের নির্বাহী পরিচালক খালেদ আহমদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে ঋণের চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এবি ব্যাংকের সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান আহমদ মননুন পান্না, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক।

এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলায় কার্যরত তফসিলি ব্যাংকসমূহের শাখা ব্যবস্থাপকগণ, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, কৃষিবিভাগের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় কৃষকগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It