1. news@gmail.com : news :

কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ স্বীকৃতি পেল কর্মসংস্থান ব্যাংক

  • Update Time : Thursday, June 11, 2026

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে ও বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে বাস্তবায়িত Supporting Post COVID-19 Small Scale Employment Creation Project (SPCSSECP) এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে উল্লেখযোগ্য ও অসামান্য অবদান রাখায় বাংলাদেশ ব্যাংকের বিশেষ স্বীকৃতি লাভ করেছে কর্মসংস্থান ব্যাংক।

এসপিসিএসএসইসিপি-এর আওতায় “Inclusive Finance and Enterprise Development” শীর্ষক সেমিনার ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় এর জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও প্রধান অতিথি নুরুন নাহার কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী-এর হাতে এ সম্মাননা সনদ তুলে দেন।

এসপিসিএসএসসিইপি কর্মসূচির প্রসারে কর্মসংস্থান ব্যাংক দৃঢ় প্রাতিষ্ঠানিক অঙ্গীকার এবং তৃণমূল পর্যায়ে আর্থিক অন্তর্ভূক্তিতে কার্যকর ভূমিকা রাখার বিষয়টি বাংলাদেশ ব্যাংক সনদে উল্লেখ করে। এ কর্মসূচির মাধ্যমে কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোক্তাদের (CMSEs) মাঝে অংশগ্রহণকারী ১১টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে সর্বোচ্চ ঋণ বিতরণের মাধ্যমে নারী উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে কর্মসংস্থান ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে সেমিনারে উল্লেখ করা হয়।

সেমিনারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও এসপিসিএসএসইসিপি-র প্রকল্প পরিচালক মনোজ কুমার হাওলাদার, অতিরিক্ত পরিচালক ও উপপ্রকল্প পরিচালক ড. শিরিন আক্তার, জিএফএ কনসাল্টিং গ্রুপের টিম লিডার আলী সাবেত, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এছাড়া কর্মসংস্থান ব্যাংকের ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক মো: মশিউর রহমান ও আব্দুল্লাহ আল বাকের, এসপিও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ স্বীকৃতি পেল কর্মসংস্থান ব্যাংক কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় আন্তর্জাতিক সাফল্য চারটি আন্তর্জাতিক পুরস্কারসহ পিএইচডি ডিগ্রি অর্জন করলেন নোবিপ্রবি শিক্ষক আব্দুস সালাম বিমান-রেল-সড়ক-সেতু খাতে ৬০ হাজার ৭৩০ কোটি টাকার বাজেট প্রস্তাব মন্ত্রিসভায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার মেগা বাজেট অনুমোদন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের ভাতা বাড়ছে বাজেটে কৃষক কার্ডের জন্য ১০৬২ কোটি টাকা বরাদ্দ তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইউসিবির সফলভাবে ৪৩তম এজিএম সম্পন্ন বাজেটে বিনিয়োগ ও কর্মসংস্থান: স্বস্তি ফেরাতে নানা উদ্যোগ, বাস্তবায়নে কঠিন চ্যালেঞ্জ অনুমোদন পেলো আনোয়ারা-চকরিয়া মহাসড়ক, অগ্রগতি নেই চট্টগ্রাম-কক্সবাজারের

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It