1. news@gmail.com : news :

ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ৭২২ কোটি টাকা

  • Update Time : Thursday, June 4, 2026
  • 9 Time View

শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায় টাকা অংকে লেনদেন হয়েছে ৭২২ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (৩ জুন) বেলা ১২টা ০৮ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৩ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৪৫ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৩ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ২ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১০৩ ও ২০৫৯ পয়েন্টে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৫টি, কমেছে ১৩৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির শেয়ারের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It