1. news@gmail.com : news :

ঈদের আগের শনিবারও খোলা থাকবে শেয়ারবাজার

  • Update Time : Tuesday, May 19, 2026

আসন্ন ঈদুল আজহার ছুটির আগের শনিবারও (২৩ মে) দেশের শেয়ারবাজারে সাধারণ কার্যদিবসের মতো লেনদেন চালু থাকবে। ঈদ উপলক্ষ্যে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন শেয়ারবাজারের লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।

সোমবার (১৮ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএসই জানায়, সরকারি আদেশ অনুযায়ী ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অফিস ও ট্রেডিং কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে এবং আসন্ন ঈদুল আজহার ছুটিতে তা বন্ধ থাকবে।

ডিএসই থেকে আরও জানানো হয়, আগামী ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) সরকারি সিদ্ধান্তের সঙ্গে সংগতি রেখে সাধারণ কর্মদিবস হিসেবে ডিএসইর অফিস ও ট্রেডিং কার্যক্রম স্বাভাবিক নিয়মে চালু থাকবে।

তবে সরকারি ছুটির নির্দেশনা অনুযায়ী, ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষ্যে ডিএসইর সবধরনের অফিস ও ট্রেডিং কার্যক্রম বন্ধ থাকবে।

ছুটি শেষে আগামী ১ জুন (সোমবার) থেকে পূর্বের নিয়মিত সময়সূচি অনুযায়ী অফিস ও ট্রেডিং কার্যক্রম পুনরায় শুরু হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বন্ডবাজারে অস্থিরতা: নেপথ্যে ঋণ ও মূল্যস্ফীতির নতুন ভয় ডাক বিভাগের রেকর্ড, ২ মাসে পণ্য পরিবহণ ৪০০ টন শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ মসজিদ-মন্দিরে সমান অনুদান দেওয়া হচ্ছে : অর্থ ও পরিকল্পনামন্ত্রী ইসলামী ব্যাংকে থাকা এস আলম গ্রুপের শেয়ার ফ্রিজের নির্দেশ বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণচুক্তি ৭ জীবন বীমা কোম্পানির ২,৫৪৯ গ্রাহক পেলেন ১৪.৫১ কোটি টাকার দাবি প্রধানমন্ত্রীর ১৯তম কারামুক্তি দিবস আজ খুলনা বিশ্ববিদ্যালয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচী

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It