1. news@gmail.com : news :

ঈদে টানা ৭ দিন ব্যাংক বন্ধ, ২৫ মে থেকে শুরু ছুটি

  • Update Time : Monday, May 18, 2026

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে টানা সাত দিন সাধারণ ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৫ মে সোমবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত এ ছুটি কার্যকর থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৮ মে) কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত ছুটির সূচির সঙ্গে সমন্বয় করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ঈদকে সামনে রেখে তৈরি পোশাক খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও ভাতা পরিশোধ নিশ্চিত করতে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাকশিল্প এলাকায় কিছু নির্দিষ্ট ব্যাংক শাখা ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে খোলা থাকবে।

এসব শাখায় অফিস চলবে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত। আর গ্রাহক লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

এর আগে আগামী ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার দেশের সব তফসিলি ব্যাংকের শাখা ও উপ-শাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় থাকা ব্যাংক শাখা, উপ-শাখা এবং বুথ সীমিত আকারে চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের দিন ছাড়া ছুটির মধ্যেও প্রয়োজন অনুযায়ী এসব স্থানে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হবে।

এছাড়া ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী অতিরিক্ত ভাতা পাবেন বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সোলার লাইট স্থাপন নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের আজ জন্মদিন স্বপ্নের বিশেষ মূল্য ছাড়: চড়া মূল্যের বাজারে স্বস্তিকর সংবাদ কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণ বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It