1. news@gmail.com : news :

ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ৪৪০ কোটি টাকা

  • Update Time : Sunday, May 17, 2026

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায় টাকা অংকে লেনদেন হয়েছে ৪৪০ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (১৭ মে) বেলা ১১টা ৫৪ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৪৬ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ৪ দশমিক ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৬৬ ও ১৯৭৭ পয়েন্টে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৪টি, কমেছে ১৫০টি এবং অপরিবর্তিত রয়েছে ৭৫টি কোম্পানির শেয়ারের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It