1. news@gmail.com : news :
শিরোনাম :
যশোরে সরকারি ভর্তুকিতে কেনা ৮১ কম্বাইন হারভেস্টারের অর্ধেকের হদিস নেই ধর্মীয়স্থান ও স্কুলের কাছে থাকা মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ৪২৫ কোটি টাকার মূলধন নিয়ে শুরু হলো ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্ম সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ২০৭ শেয়ারদর দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক লুটেরাদের ফেরার আতঙ্কে বিএবি, সুযোগ নেই বলে গভর্নরের আশ্বাস বিকাশের মাধ্যমে খোলা হয়েছে ৬০ লাখের বেশি ডিপিএস, ৩৪ শতাংশই নারী ব্যাংক খাতে ই-লোন চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের পিরোজপুরে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় উন্মুক্ত বিনিয়োগ বিতরণ ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ধর্মীয়স্থান ও স্কুলের কাছে থাকা মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের

  • প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
ধর্মীয় স্থান, স্কুল ও বাসস্ট্যান্ডের কাছে থাকা ৭১৭টি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। আজ মঙ্গলবার (১২ মে) জারি করা নির্দেশনায় তিনি বলেছেন, এসব স্থানের ৫০০ মিটারের মধ্যে কোনো মদের দোকান থাকা যাবে না।

এই মদের দোকানগুলো তামিলনাড়ুর সরকারি প্রতিষ্ঠান তাসমাক চালায়। দুই সপ্তাহের মধ্যে দোকানগুলো বন্ধ করে দেওয়া হবে।

থালাপতি বিজয়ের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, সাধারণ মানুষের কল্যাণের কথা চিন্তা করে ধর্মীয়স্থান, স্কুল এবং বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত মদের ৭১৭টি খুচরা দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করে দিতে হবে।

তামিলনাড়ুর সরকারি প্রতিষ্ঠানটি পুরো রাজ্যে এমন ৪ হাজার ৭৬৫টি মদের দোকান চালায়। যারমধ্যে ২৭৬টি ধর্মীয় স্থাপনার কাছে, ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত।

তামিলনাড়ুর সরকার মদ বিক্রি করে ২০২৫ সালে ৪৮ হাজার কোটি টাকা লাভ করেছিল। তবে সাধারণ মানুষের কথা চিন্তা করে স্পর্শকাতর জায়গায় থাকা মদের দোকানগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন থালাপতি বিজয়।

নির্বাচনের আগে বিজয় কথা দিয়েছিলেন তামিলনাড়ুকে ‘মাদকাসক্ত মুক্ত’ করবেন।

এবারের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ২৩৪টি আসনে মধ্যে ১০৮টি আসনে জয় পায় থালাপতি বিজয়ের টিভিকে। এরপর অনেক নাটকীয়তার মধ্যে অন্যান্য দলগুলোর সঙ্গে জোট করে গত রোববার সরকার গঠন করেন তিনি।

সূত্র: এনডিটিভি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It