1. news@gmail.com : news :

পূবালী ব্যাংক পিএলসির ২৮০তম উপশাখার শুভ উদ্বোধন

  • Update Time : Wednesday, April 29, 2026

আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে পূবালী ব্যাংক পিএলসির ২৮০তম উপশাখা বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে শুভ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক ডা. একেএম আজিজুল হক। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।

প্রধান অতিথির বক্তব্যে ডা. একেএম আজিজুল হক বলেন, শিশু হাসপাতালের মতো একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির উপশাখা উদ্বোধন অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। স্বাস্থ্যসেবাকে আরও মানবিক ও সহজলভ্য করতে এ ধরনের সমন্বিত উদ্যোগ ভবিষ্যতে বড় ভূমিকা পালন করবে। আমি আশা করি, এই উপশাখা শিশু হাসপাতালের সার্বিক সেবার মান বৃদ্ধিতে সহায়ক হবে এবং সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করবে।

পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন, পূবালী ব্যাংক সবসময় গ্রাহক কেন্দ্রিক সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ। শিশু হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে উপশাখা চালুর মাধ্যমে আমরা রোগী ও তাদের স্বজনদের জন্য দ্রুত, নিরাপদ ও সহজ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পারবো। তিনি আরও বলেন, এটি শুধু একটি ব্যাংকিং সেবা নয়, বরং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর একটি উদ্যোগ। ভবিষ্যতেও পূবালী ব্যাংক দেশের স্বাস্থ্যখাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ইতিবাচক অবদান রেখে যাবে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবুল হক, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মো. আজাহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের মহাব্যবস্থাপক ও ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান এ কে এম আব্দুর রকীব।

এসময় আরও উপস্থিত ছিলেন ধানমন্ডি শাখা ব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপক নিগার সুলতানা, সোনারগাঁও জনপথ শাখা ব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপক মো. হাফিজুর রহমান সরদার, সহকারী মহাব্যবস্থাপক ও জনসংযোগ বিভাগের প্রধান মোহাম্মদ মিজানুর রহমানসহ ব্যাংক ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চিকিৎসক এবং আমন্ত্রিত অতিথিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It