1. news@gmail.com : news :

সূচকের উত্থানে চলছে লেনদেন

  • প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৮ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টা অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৯ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩২০ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৪ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬১ পয়েন্টে অবস্থান করছে এবং ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০ পয়েন্টে অবস্থান করছে

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৩০৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৭ টির, দাম কমেছে ১১৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮১ টি কোম্পানির শেয়ারদর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It