1. news@gmail.com : news :
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র ইরান-আমেরিকা ২ সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি শুরু ডাচ্-বাংলা ব্যাংকের ব্র্যান্ড প্রধান হলেন নজরুল ইসলাম রেমিট্যান্স সংগ্রহে অ্যাওয়ার্ড পেল রূপালী ব্যাংক চট্টগ্রাম বন্দরে এলপিজি জাহাজ পৌঁছেছে বাংলা নববর্ষে ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি হরমুজ অবরুদ্ধের নির্দেশ ট্রাম্পের, আটকানো হবে ইরানকে টোল দেওয়া জাহাজ শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান নবনির্বাচিত শাকিব আহমেদ অপারেশনাল দক্ষতা বাড়াতে একীভূত হচ্ছে ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক

শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান নবনির্বাচিত শাকিব আহমেদ

  • প্রকাশ: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৯২তম সভায় সর্বসম্মতিক্রমে খন্দকার শাকিব আহমেদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একই সভায় মহিউদ্দিন আহমেদ ভাইস-চেয়ারম্যান পুনর্নির্বাচিত এবং মো. জাফর ছাদেক, এফসিএ ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

রবিবার (১২ এপ্রিল) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, নবনির্বাচিত চেয়ারম্যান খন্দকার শাকিব আহমেদ ১৯৭৫ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর একজন স্পন্সর শেয়ারহোল্ডার ও পরিচালক। এছাড়া তিনি ড্রাগন ওয়াল্ড কোম্পানি লিমিটেড, ড্রাগন ওয়াল্ড হজ অ্যান্ড উমরাহ লিমিটেড এবং ইনটেক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি আকুয়া কনসালট্যান্টস অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেডের পরিচালক এবং মিলেনিয়াম ইনফরমেশন সলিউশনস লিমিটেডের একজন শেয়ারহোল্ডার। দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত থেকে তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেছেন।

পুনর্নির্বাচিত ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ১৯৫৫ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি চার দশকেরও বেশি সময় ধরে ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত। তিনি রূপসা ট্রেডিং কর্পোরেশন ও মহিউদ্দিন অটো হাউসের স্বত্বাধিকারী এবং প্যাসিফিক অটোমোবাইলস-এর চেয়ারম্যান। এছাড়া তিনি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান এবং ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের একজন স্পন্সর শেয়ারহোল্ডার।

নির্বাচিত ভাইস-চেয়ারম্যান মো. জাফর ছাদেক, এফসিএ বর্তমানে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ-এর ফেলো সদস্য। ব্যাংকিং খাতে ২০ বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এই পেশাজীবী আর্থিক ব্যবস্থাপনা, ট্রেজারি, ঝুঁকি ব্যবস্থাপনা ও কর্পোরেট গভর্ন্যান্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It