1. news@gmail.com : news :

শাহজালাল ইসলামী ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

  • Update Time : Thursday, April 9, 2026

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৩ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

বুধবার (০৮ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি ৩ টাকা ৩১ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ৫২ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ০৭ পয়সা।

আগামী ২৪ মে সকাল ১১টায় ডিজিটাল পদ্ধতিতে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ এপ্রিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বন্ডবাজারে অস্থিরতা: নেপথ্যে ঋণ ও মূল্যস্ফীতির নতুন ভয় ডাক বিভাগের রেকর্ড, ২ মাসে পণ্য পরিবহণ ৪০০ টন শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ মসজিদ-মন্দিরে সমান অনুদান দেওয়া হচ্ছে : অর্থ ও পরিকল্পনামন্ত্রী ইসলামী ব্যাংকে থাকা এস আলম গ্রুপের শেয়ার ফ্রিজের নির্দেশ বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণচুক্তি ৭ জীবন বীমা কোম্পানির ২,৫৪৯ গ্রাহক পেলেন ১৪.৫১ কোটি টাকার দাবি প্রধানমন্ত্রীর ১৯তম কারামুক্তি দিবস আজ খুলনা বিশ্ববিদ্যালয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচী

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It