1. news@gmail.com : news :

অগ্রণী ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন

  • Update Time : Sunday, March 8, 2026

অগ্রণী ব্যাংক পিএলসি’র উদ্যোগে ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২৬’ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে ৮ মার্চ ২০২৬, রবিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে বিভিন্ন আয়োজনের মাধ্যমে নারী দিবস উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম।

এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক রুবানা পারভীন, মহাব্যবস্থাপকগণসহ বিভিন্ন ডিভিশন এবং শাখার নারী নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন যে, অগ্রণী ব্যাংকের নারী নির্বাহীগণ বিভিন্ন ডিভিশন ও গুরুত্বপূর্ণ শাখার প্রধান হিসেবে অত্যন্ত সততা ও দক্ষতার সাথে তাঁদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। ব্যাংকের সার্বিক অগ্রগতিতে নারী কর্মকর্তাদের এই অনবদ্য ভূমিকার প্রশংসা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It