1. news@gmail.com : news :

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার মিটিং ও ইফতার মাহফিল

  • প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬

রাজধানীর মৌরি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্রাঞ্চ ম্যানেজার মিটিং ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

তিনি একই সঙ্গে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মো. আরিফ হোসেন।

সভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত ব্রাঞ্চ ম্যানেজার ও এক্সিকিউটিভরা অংশগ্রহণ করেন।

এ সময় কোম্পানির ব্যবসায়িক অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং গ্রাহকসেবা উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It