1. news@gmail.com : news :

শিশুকে ধর্ষণচেষ্টা, গোপালগঞ্জে ব্যবসায়ীকে গণপিটুনি

  • Update Time : Friday, February 28, 2025
শিশুকে ধর্ষণচেষ্টা, গোপালগঞ্জে ব্যবসায়ীকে গণপিটুনি

গোপালগঞ্জের কাশিয়ানীতে এক শিশুকে (৯) ধর্ষণচেষ্টার অভিযোগে বুলবুল মোল্যা (৫০) নামের এক ফার্নিচার ব্যবসায়ীকে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে মহেশপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এরই মধ্যে গণপিটুনির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, এক মাস আগে প্রতিবেশী বুলবুল মোল্যা ওই শিশুকে নিজ বাড়ির ভবনের ছাদে নিয়ে শ্লীলতাহানি করেন। ঘটনাটি সে পরিবারের সদস্যদের জানালে লোকলজ্জার ভয়ে বিষয়টি চেপে যান তারা। বৃহস্পতিবার বিকেলে পুনরায় ওই শিশুকে বিড়াল দেখানোর কথা বলে একই স্থানে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা চালান বুলবুল। এসময় শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন। এসময় স্থানীয়রা বুলবুলকে ধরে গণপিটুনি দেন।

তবে অভিযুক্ত বুলবুল মোল্লা বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার চালিয়েছে।

গণপিটুনির বিষয় কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান বলেন, বিষয়টি তার জানা নেই। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It