1. news@gmail.com : news :

আইপিডিসি ফাইন্যান্সে ১ কোটি শেয়ার হস্তান্তরের অনুমোদন বাতিল

  • Update Time : Wednesday, January 7, 2026

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দুই পরিচালকের শেয়ার হস্তান্তরের অনুমোদন বাতিল করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ডিএসই ওয়েবসাইটে পৃথক দুটি বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক রাজীব সামদানি ও সাধারণ পরিচালক নাদিয়া খলিল চৌধুরীর মোট ১ কোটি শেয়ার আইপিডিসি ফাইন্যান্সের কাছে হস্তান্তরের কথা থাকলেও বর্তমান সিদ্ধান্তের ফলে সেই প্রক্রিয়া আর কার্যকর হচ্ছে না।

ডিএসই জানায়, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা পরিচালক আহমেদ রাজীব সামদানি তার মালিকানাধীন ৯০ লাখ শেয়ার আইপিডিসি ফাইন্যান্স পিএলসির কাছে হস্তান্তরের প্রস্তাব দিয়েছিলেন। একই সঙ্গে কোম্পানির অপর পরিচালক নাদিয়া খলিল চৌধুরী তার হাতে থাকা ১০ লাখ শেয়ার একই প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের আবেদন করেন।

ডিএসই কর্তৃপক্ষ উভয় পরিচালকের মোট ১ কোটি শেয়ারের এই হস্তান্তরের বিষয়ে দেওয়া পূর্বের অনুমোদন বাতিল ঘোষণা করেছে।

এর আগে গত ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে ডিএসই এই দুই পরিচালকের শেয়ার হস্তান্তর সংক্রান্ত একটি প্রাথমিক তথ্য প্রকাশ করেছিল। সে সময় ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে শেয়ার হস্তান্তরের বিষয়ে অনুমতি দেওয়া হয়েছিল। তবে সর্বশেষ সংশোধনী বার্তায় ডিএসই স্পষ্টভাবে জানিয়েছে, পূর্বের অনুমোদনের সিদ্ধান্তটি বাতিল বলে গণ্য হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সোলার লাইট স্থাপন নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের আজ জন্মদিন স্বপ্নের বিশেষ মূল্য ছাড়: চড়া মূল্যের বাজারে স্বস্তিকর সংবাদ কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণ বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It