1. news@gmail.com : news :

উত্তরা ফাইন্যান্সের এমডিসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

  • Update Time : Tuesday, December 30, 2025

পুঁজিবাজারের তালিকাভুক্ত উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার এজাহারে তাদের বিরুদ্ধে এক কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে উপসহকারী পরিচালক মো. আবুল ফয়েজ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফিন, রিল্যাক্স পরিবহন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মনসুরুল ইসলাম এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সোয়াইবুল ইসলাম।

এজাহার বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণার আশ্রয় নিয়ে প্রয়োজনীয় কোনও কাগজপত্র জমা দেননি এবং উত্তরা ফাইন্যান্সের বোর্ড সভায় বিষয়টি উপস্থাপন বা অনুমোদন না নিয়েই প্রতিষ্ঠানটির ৩০ লাখ টাকা তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে স্থানান্তর করেন। পরবর্তীকালে ওই অর্থ উত্তোলনের মাধ্যমে আত্মসাৎ করেন তারা। সুদসহ আত্মসাৎ করা এই অর্থের পরিমাণ দাঁড়ায় এক কোটি এক লাখ ৮৬ হাজার ৮২৮ টাকা।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

যে কারণে তাদের বিরুদ্ধে দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It