1. news@gmail.com : news :

রানার অটোমোবাইলসের ১০ শতাংশ নগদ ডিভিডেন্ড অনুমোদন

  • Update Time : Tuesday, December 23, 2025

নিজস্ব প্রতিবেদক :

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস পিএলসির ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

সভায় ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য পরিচালনা পর্ষদের প্রস্তাবিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ পরিচালকসহ সকল শেয়ারহোল্ডারের জন্য অনুমোদন দেওয়া হয়।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে এজিএমটি অনুষ্ঠিত হয়।

সভা শেষে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় স্বাগত বক্তব্য প্রদান, বিগত বছরের আর্থিক প্রতিবেদন উপস্থাপন এবং শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, এফসিএ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোম্পানি সচিব মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) সনৎ দত্ত, পরিচালনা পর্ষদের অন্যান্য সম্মানিত সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার।

সভা শেষে কোম্পানির চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে এজিএমের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সোলার লাইট স্থাপন নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের আজ জন্মদিন স্বপ্নের বিশেষ মূল্য ছাড়: চড়া মূল্যের বাজারে স্বস্তিকর সংবাদ কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণ বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It