1. news@gmail.com : news :

ডিএসইর নোটিস উপেক্ষা: খুলনা প্রিন্টিং কি কারসাজির ফাঁদে?

  • Update Time : Sunday, November 30, 2025

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারদর হঠাৎ করে অস্বাভাবিক হারে লাফিয়ে বাড়ছে। অথচ এই অস্বাভাবিক উত্থানের পেছনে কোনো ধরনের তথ্য, ঘোষণা বা যুক্তি নেই। পরিস্থিতিকে সন্দেহজনক মনে করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিটির কাছ থেকে ব্যাখ্যা চাইলেও কোম্পানি কর্তৃপক্ষ কোনো জবাব দেয় নি।

ডিএসই সূত্র বলছে, সম্প্রতি শেয়ারটির লেনদেন ও দরবৃদ্ধির গতি এতটাই অস্বাভাবিক যে তা স্বাভাবিক বাজার প্রবাহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবুও কোম্পানিটি কোনো তথ্য প্রকাশ করছে না, যা বাজারে ম্যানিপুলেশনের গন্ধ আরও ঘন করছে।

তথ্যমতে, গত ১৩ নভেম্বর কোম্পাটির শেয়ারদর ছিল ৮ টাকা ৫০ পয়সা। গত ২৭ নভেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১৬ টাকা ৪০ পয়সা। মাত্র ১০ কার্যদিবসে শেয়ারটির দাম বেড়েছে ৭ টাকা ৯০ পয়সা প্রায় ৯৩ শতাংশ — যা কোনোভাবেই স্বাভাবিক নয় বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

ডিএসইর প্রশ্ন, কোম্পানির নীরবতা — বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ছে-

ডিএসইর প্রশ্নের জবাব না দেওয়ায় বাজারসংশ্লিষ্টরা বলছেন— “কোম্পানির নীরবতা আরও উদ্বেগজনক। যদি স্বাভাবিক কোনো কারণ থাকত, তাহলে প্রতিষ্ঠানটি তা জানাতো। এখন মনে হচ্ছে শেয়ারে কৃত্রিম উত্তেজনা তৈরি করা হচ্ছে।”

বিশ্লেষকদের মতে, মৌলভিত্তি দুর্বল থাকা কোম্পানিতে এমন উত্থান সাধারণত বাজার কারসাজির সম্ভাবনা নির্দেশ করে। ফলে তারা বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It