1. news@gmail.com : news :

সপ্তাহের শেষদিনে পুঁজিবাজারে উত্থান হলেও কমেছে লেনদেন

  • Update Time : Thursday, November 27, 2025

দেশের দুই স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেশিরভাগ শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর বেড়েছে। ঢাকা (ডিএসই) ও চট্টগ্রাম (সিএসই) দুই স্টক এক্সচেঞ্জেই সূচকের উত্থান হয়েছে। তবে, আগের কার্যদিবসের চেয়ে ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেন শেষে তা পতনে রূপ নেয়। বৃহস্পতিবার সকাল থেকে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর ডিএসইএক্স সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত তা অব্যাহত ছিল।

ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৮ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৮ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৬ দশমিক ২২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৭৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৭০টি কোম্পানির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত আছে ৭৩টির।

এদিন ডিএসইতে মোট ৪৩৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫২৭ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৯.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৬৪৬ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৩২ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪৩ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৭২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮৮টি কোম্পানির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত আছে ৩০টির।

সিএসইতে ২৫ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It