1. news@gmail.com : news :

দারুণ জয়ে ক্রিকেট কার্নিভালের কোয়ার্টার ফাইনালে ওয়ালটন

  • Update Time : Friday, November 21, 2025

দারুণ এক জয়ে ‘বিকাশ ক্রিকেট কার্নিভাল ২০২৫’ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে ওয়ালটন। প্রতিযোগিতার প্রথম দিনে শুক্রবার (২১ নভেম্বর) নকআউট পর্বে রাউন্ড সিক্সটিনের খেলায় অনলাইন টিকেট বিক্রয়কারী প্রতিষ্ঠান সহজকে ৮ রানে হারিয়েছে টিম ওয়ালটন। শনিবার (২২ নভেম্বর) সকালে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে ওয়ালটনের প্রতিপক্ষ ফ্যাশন ব্র্যান্ড আর্টিজান।

বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট গ্রাউন্ডে সহজের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে নির্ধারিত ৬ ওভারে ৮৫ রান তোলে ওয়ালটন। তিনটি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন রাকিব। ওয়ান ডাউনে ব্যাট করতে নেমে তিনটি বিশাল ছক্কায় অধিনায়ক মামুন করেন অপরাজিত ২৩ রান। শেষ ওভারে নেমে দুই ছক্কায় জনি তোলেন ১২ রান।

৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৭৭ রান তুলতে সমর্থ হয় সহজ। ওয়ালটনের পক্ষে একটি করে উইকেট নেন নাজেল ও শাকিল। শেষ ওভারে সহজের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৬ রানের। দারুণ বোলিংয়ে একটি উইকেটসহ মাত্র ৮ রান দিয়ে ওয়ালটনের জয় নিশ্চিত করেন শাকিল।

উল্লেখ্য, দেশের ১৬টি করপোরেট প্রতিষ্ঠানের অংশগ্রহণে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বিকাশের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ‘ক্রিকেট কার্নিভাল ২০২৫’। নকআউট পর্বে রাউন্ড সিক্সটিনে দলগুলো একটি করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল পার হয়ে ফাইনালে খেলতে পারবে। টেপ টেনিস বলে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ হচ্ছে ৬ ওভারের। প্রতিটি দলে ৯ জন করে খেলার সুযোগ পাচ্ছেন। মোট ৫ জন ক্রিকেটার বল করতে পারছেন। তাদের মধ্যে একজন ২ ওভার বাকিরা ১ ওভার করে বোলিংয়ের সুযোগ পাচ্ছেন।

এর আগের মাসে ‘করপোরেট ফুটবল চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫’ এর প্লেট চ্যাম্পিয়ান হয়েছিলো ওয়ালটন। এবার ’বিকাশ ক্রিকেট কার্নিভাল ২০২৫’ টুর্নামেন্টেও চ্যাম্পিয়ান হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ওয়ালটন করপোরেট ক্রিকেট টিম।

ওয়ালটন করপোরেট ক্রিকেট টিমের চিফ অ্যাডভাইজার হিসেবে আছেন মো. নজরুল ইসলাম সরকার, অ্যাডভাইজার শাহজালাল হোসেন লিমন এবং টিম ম্যানেজার জোহেব আহমেদ। টিম ওয়ালটনের ১১ সদস্য হলেন: আব্দুল্লাহ আল মামুন (অধিনায়ক), মো. সাজ্জাদ হোসেন (উইকেটরক্ষক), মিলটন, রনভী, সাহেল, নাজেল, নিক্সন, রফিক, রকিব, জহিরুল এবং রাকিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস ধানমন্ডি’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন আনিছুর রহমান কেন্দ্রীয় ব্যাংক থেকে ডেপুটি গভর্নর জাকির হোসেনকে সরিয়ে দিল সরকার ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত বাজেট ব্যবসাবন্ধব, বড় চ্যালেঞ্জ রাজস্ব আদায়: বিপিজিএমইএ ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ঢাকা ব্যাংক সাড়ে তিন কোটি যুবক সোচ্চার হলে ৫০ শতাংশ দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব প্রধানমন্ত্রীকে গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নেওয়ার আমন্ত্রণ জীবন বীমা কর্পোরেশনের সঙ্গে এপিআই-ভিত্তিক ক্যাশ ম্যানেজমেন্ট সেবায় এমটিবির চুক্তি

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It