1. news@gmail.com : news :

স্বর্ণ ও রৌপ্যের স্মারক মুদ্রার দাম বাড়ল

  • Update Time : Tuesday, November 18, 2025

দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে সোনার দাম। এখন ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে গুনতে হচ্ছে দুই লাখ ৮ হাজার টাকা। এমন পরিস্থিতিতে স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়া‌নোর ঘোষণা দি‌য়ে‌ছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিটি মুদ্রার দাম ১৫ হাজার টাকা করে বাড়িয়ে এক লাখ ৮৫ হাজার টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। যা এতদিন ছিল এক লাখ ৭০ হাজার টাকা।

আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে সোনার দাম বাড়ার কার‌ণে এ দাম বাড়া‌নো হ‌য়ে‌ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ দাম ১৭ নভেম্বর ( সোমবার) থেকে কার্যকর হয়েছে।

২২ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি ১০ গ্রাম ওজনের স্মারক স্বর্ণমুদ্রা (বাক্সসহ) প্রতিটি বিক্রি হ‌বে ১ লাখ ৮৫ হাজার হাজার টাকায়।

এছাড়া বর্তমানে বাজারে ১১টি স্মারক রৌপ্যমুদ্রা (ফাইন সিলভার) রয়েছে। এসব স্মারক মুদ্রার ওজন ২০ গ্রাম থেকে ৩১ দশমিক ৪৭ গ্রাম।

এসব মুদ্রার দাম বাড়িয়ে ১৪ হাজার টাকা করা হয়েছে। যা এতদিন ছিল ৮ হাজার ৫০০ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
আগস্টের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বঞ্চিত করলো তিন মিউচুয়াল ফান্ড ঢাকা ব্যাংকের ৩৯তম উপশাখা উদ্বোধন একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা সাউথইস্ট ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সোলার লাইট স্থাপন নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের আজ জন্মদিন স্বপ্নের বিশেষ মূল্য ছাড়: চড়া মূল্যের বাজারে স্বস্তিকর সংবাদ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It