1. news@gmail.com : news :

ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার-ব্যাংক’ পুরস্কার পেল প্রাইম ব্যাংক

  • Update Time : Sunday, November 9, 2025

বাংলাদেশের ব্যাংকিং সেবা খাতে প্রথমবারের মতো সাইন ল্যাংগুয়েজ কল সেবা চালু করার স্বীকৃতিস্বরূপ ‘ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার-ব্যাংক’ পুরস্কার অর্জন করেছে প্রাইম ব্যাংক পিএলসি।

সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত পঞ্চম বাংলাদেশ ফিনটেক সামিট-এর সমাপনী অনুষ্ঠানে আয়োজিত তৃতীয় বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড ২০২৫-এ প্রাইম ব্যাংককে এ পুরস্কার প্রদান করা হয়।

সম্মেলন শেষে মোট ১২টি শ্রেণিতে ২৬টি উদ্ভাবনী উদ্যোগ-কে ফিনটেক অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ; প্রাইম ব্যাংক ফিনটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ আমিনুর রহমান এবং হেড অব লায়াবিলিটি শায়লা আবেদীন-এর হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

প্রাইম ব্যাংকের এই উদ্যোগের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও সহজলভ্য করা সম্ভব হয়েছে, যা দেশে ফিনটেক খাতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It