1. news@gmail.com : news :

ত্রিশাল “রহীমা ও আরিফা খাতুন মহিলা মাদরাসা ও এতিমখানা”-কে শাহ্জালাল ইসলামী ব্যাংকের আর্থিক সহায়তা

  • Update Time : Tuesday, November 4, 2025

ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার “রহীমা ও আরিফা খাতুন মহিলা মাদরাসা ও এতিমখানা”-কে আর্থিক সহায়তা প্রদান করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি।

মঙ্গলবার (৪ নভেম্বর) শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচীর অংশ হিসেবে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলাধীন চকপাঁচপাড়া চৌরাস্তা মোড় এলাকার “রহীমা ও আরিফা খাতুন মহিলা মাদরাসা ও এতিমখানা”-এর ৫ম তলা বিশিষ্ট ভবন নির্মাণের জন্য ১০.০০ (দশ লক্ষ) টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি।

ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কে. এম. হারুনুর রশীদ, রহীমা ও আরিফা খাতুন মহিলা মাদরাসা ও এতিমখানা এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা মো: শফিকুল ইসলাম এর নিকট উক্ত অনুদানের চেক প্রদান করেন।

উক্ত অনুদানের চেক প্রদানকালে অন্যান্যদের মধ্যে রহীমা ও আরিফা খাতুন মহিলা মাদরাসা ও এতিমখানা এর ভাইস প্রিন্সিপাল হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল কাফি এবং ব্যাংক ফাউন্ডেশন এর এক্সিকিউটিভ অফিসার মো: কামাল মিয়া উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It