1. news@gmail.com : news :

মিরপুর বিসিআইসি কলেজে এবি ব্যাংকের কালেকশন বুথ উদ্বোধন

  • Update Time : Monday, November 3, 2025

এবি ব্যাংক পিএলসি পূর্ণাঙ্গ আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে মিরপুর বিসিআইসি কলেজে একটি কালেকশন বুথ উদ্বোধন করেছে। ব্যাংকের মিরপুর শাখার অধীনে পরিচালিত এই বুথটি কলেজের জন্য সকল ফি জমা নেয়াসহ শিক্ষক ও কর্মীদের বেতন-ভাতা প্রদানের সুবিধাদি প্রদান করবে।

সোমবার (৩ নভেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বুথটির উদ্বোধন করেন এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মিজানুর রহমান এবং মিরপুর বিসিআইসি কলেজের অধ্যক্ষ কর্নেল মোঃ তৌহিদুল ইসলাম, পিএসসি।

এসময় আরও উপস্থিত ছিলেন মিরপুর বিসিআইসি কলেজের ভাইস প্রিন্সিপাল মোঃ জাকির হোসেন তালুকদার, এবি ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন তৌফিক হাসান, এবি ব্যাংকের পে-রোল ও স্কুল ব্যাংকিং প্রধান ফিদা হাসান শাহেদ, এবং এবি ব্যাংকের মিরপুর শাখার ব্যবস্থাপক মোঃ আরিফুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It