1. news@gmail.com : news :

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে সরকার: বাণিজ্য উপদেষ্টা

  • Update Time : Thursday, October 30, 2025

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত কার্যক্রম শেষ হলে প্রতিবেদন প্রকাশ করবে সরকার।

বৃহস্পতিবার সকালে ধানমন্ডির রিয়াগোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ‘৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৫’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা।

এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, তুরস্ক থেকে আট সদস্যের একটি বিশেষজ্ঞ দল তদন্ত কাজে সহযোগিতা করার জন্য এসেছিলেন। আজই তারা দেশে ফিরে গেছেন। আগামী দুই-তিন দিনের মধ্যে তাদের প্রতিবেদন পাওয়ার আশা করছি।

তিনি আরও বলেন, ওনাদের (তুর্কি বিশেষজ্ঞ দল) প্রতিবেদন মূল নয়, আমাদের প্রতিবেদনেরই ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। শীঘ্রই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।

অন্য এক প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন বলেন, বিকল্প উপায়ে বর্তমানে আমদানি পণ্য খালাস চলছে। খুব দ্রুতই কার্যক্রম স্বাভাবিক হয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সোলার লাইট স্থাপন নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের আজ জন্মদিন স্বপ্নের বিশেষ মূল্য ছাড়: চড়া মূল্যের বাজারে স্বস্তিকর সংবাদ কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণ বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It