1. news@gmail.com : news :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি

  • Update Time : Tuesday, October 14, 2025

দেশে-বিদেশে উচ্চশিক্ষায় সহায়তা, উদ্যোক্তা সৃষ্টি, ক্যারিয়ার গাইডলাইন্স ও ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘তারুণ্যের উৎসব’ শীর্ষক বিশেষ কর্মসূচি করেছে এনআরবিসি ব্যাংক পিএলসি।

রবিবার (১২ অক্টোবর) শুরু হওয়া সপ্তাহব্যাপী এ কর্মসূচি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উদ্বুদ্ধকরণ, ব্যাংকিং সেবা গ্রহণে সহায়তার লক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এনআরবিসি ব্যাংক একটি স্টল স্থাপন করেছে। আজ রোববার এই স্টলের উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং সিএফও হারুনুর রশীদ।

এসময় রিটেইল ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের প্রধান কাজী মো. সাফায়েত কবীর, নয়াবাজার শাখার ব্যবস্থাপক আসিফ আহমেদ, বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাহাথী হাসান জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের সব ধরনের ব্যাংকিং সেবা প্রদানের জন্য এনআরবিসি ব্যাংকের স্পেশাল প্রডাক্ট ‘নিউজেন’। স্টলে শিক্ষার্থীরা বিনামূলে অ্যাকাউন্ট খুলতে পারছেন। কোন ধরনের বাৎসরিক চার্জ ছাড়াই এই অ্যাকাউন্টের বিপরীতে শিক্ষার্থীরা মাল্টি ক্যারেন্সি ডেবিট কার্ড ব্যবহার করতে পারবেন।

এছাড়া শিক্ষার্থীদের বিদেশে উচ্চ শিক্ষার সহায়তা জন্য প্রয়োজনীয় তথ্য সরবারহ করা হচ্ছে। শিক্ষাজীবন শেষে ক্যারিয়ার গাইডলাইন্স এবং উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে সচেতন করা হচ্ছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত শিক্ষার্থীরা স্টলে প্রয়োজনীয় আর্থিক সেবা এবং পরামর্শ গ্রহণ করতে পারছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It