1. news@gmail.com : news :

শাহ্জালাল ইসলামী ব্যাংকের সিএমএসএমই নারী উদ্যোক্তাদের উন্নয়নে আর্থিক সাক্ষরতা কর্মসূচির আয়োজন

  • Update Time : Monday, October 13, 2025

শাহ্জালাল ইসলামি ব্যাংক পিএলসি-এর করপোরেট প্রধান কার্যালয়ের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগ ১১ অক্টোবর ২০২৫ তারিখে বগুড়ায় নারী উদ্যোক্তাদের জন্য একটি আর্থিক সাক্ষরতা কর্মসূচি আয়োজন করেছে।

কর্মসূচি দেশের এসএমই খাতের বিকাশ ও উদ্যোক্তাদের সহজ শর্তে অর্থ প্রাপ্তির সুযোগ নিশ্চিত করার ধারাবাহিক কার্যক্রমের অংশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম। টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন শাহ্জালাল ইসলামি ব্যাংকের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো: আব্দুর রহিম, বগুড়ার আঞ্চলিক প্রধান ও বগুড়া শাখার ব্যবস্থাপক মো: জাহাঙ্গীর আলম এবং অঞ্চলটির ছয়টি শাখার ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের কর্মকর্তারা।

নারী উদ্যোক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং ব্যাংকের কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা পান।

প্রধান অতিথি এম. এম. সাইফুল ইসলাম দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জিডিপিতে নারীদের অবদানের কথা উল্লেখ করে বলেন, নারী উদ্যোক্তাদের এসএমই বিনিয়োগে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। তিনি নারীদের অর্থনৈতিক স্বাধীনতা, আত্মবিশ্বাস ও পেশাদারিত্বের মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It