1. news@gmail.com : news :

তৃতীয়বার আইসিএসবির কাউন্সিলর নির্বাচিত শরীফ হাসান

  • Update Time : Sunday, October 5, 2025

দেশের শীর্ষস্থানীয় গর্ভনেন্স প্রোফেশনাল বডি প্রথম পার্লামেন্ট আইন দ্বারা প্রতিষ্ঠিত সরকারের বাণিজ্য মন্ত্রনালয়ের অধিনে পরিচালিত প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) তৃতীয় বারের মতো কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছেন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি এবং ইউনিক গ্রুপের রেগুলেটরি অ্যাফেয়ার্সের পরিচালক এবং কোম্পানি সচিব মো. শরীফ হাসান এফসিএস, এলএলবি ।

গত ২৭ সেপ্টেম্বর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল অনুষ্ঠানে ইনিস্টিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর ১৫তম বার্ষিক সাধারণ সভা ও ৬ষ্ঠ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। আইসিএসবির সহযোগী ও ফেলো সদস্যগণের সরাসরি ভোটে ১৩ জন কাউন্সিলর নির্বাচিত হন। এবারের নির্বাচনে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে মোঃ শরীফ হাসান এফসিএস ২০২৫-২৮ মেয়াদের কাউন্সিলে তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়ে টানা তৃতীয় বারের মতো কাউন্সিল সদস্য হিসেবে নির্বাচিত হন। নতুন এ কাউন্সিলের সদস্যরা আগামী তিন বছরের জন্য নির্বাচিত হয়েছেন।

এর আগে ২০১৯-২০২২ ও ২০২২-২০২৫ দুই মেয়াদে তিনি কাউন্সিলর নির্বাচিত হন এবং আইসিএসবির কর্পোরেট আইন পর্যালোচনা সাব কমিটির চেয়ারম্যান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। শরীফ হাসান ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি পক্ষে চার্টার্ড লাইফ ইন্সুরেন্স পিএলসি, সান সার্ভিসেস লিমিটেড ও স্টার অ্যালাইড ভেঞ্চার লিমিটেডের বোর্ডে প্রতিনিধিত্ব করেন। এছাড়াও মি. হাসান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) এর নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক (বিবিএ) এবং মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) সম্পন্ন করেন। মি. হাসান কুমিল্লা বোর্ডের অধিনে এসএসসি পরীক্ষায় মেধাতালিকায় স্থান সহ উত্তীর্ণ হন । এছাড়াও ২০১৬ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It