1. news@gmail.com : news :

বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের যৌথ উদ্যোগে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

  • Update Time : Monday, September 29, 2025

বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র যৌথ উদ্যোগে আজ থেকে নারায়ণগঞ্জে শুরু হল মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’-এর আওতায় এই প্রশিক্ষণ কার্যক্রম আয়োজিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও প্রকল্প পরিচালক মোঃ নজরুল ইসলাম।

সভাপতিত্ব করেন মার্কেন্টাইল ব্যাংকের এসভিপি ও নারায়ণগঞ্জ শাখা ব্যবস্থাপক ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— এসএমইএসপিডি’র যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম, মার্কেন্টাইল ব্যাংকের এসইভিপি ও সিসিও শাহ মোহাম্মদ সোহেল খুরশীদ, ভিপি ও হেড অব এসএমই মোঃ মোস্তাহিদুর রেজা চৌধুরী।

নারায়ণগঞ্জের জালকুড়িতে অবস্থিত টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে মোট ২৫ জন সম্ভাবনাময় উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It