1. news@gmail.com : news :

ভোলায় পপুলার লাইফের ২ কোটি ১১ লাখ টাকার বীমাদাবীর চেক হস্তান্তর

  • Update Time : Tuesday, September 2, 2025

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ভোলা অঞ্চলের গ্রাহকদের মধ্যে ২ কোটি ১১ লাখ টাকার বীমাদাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে ভোলার চরফ্যাশন পৌরসভা মিলনায়তনে এ সভা ও চেক হস্তান্তর অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল আমিন বীমা প্রকল্পের উপ-মহাব্যবস্থাপক (উন্নয়ন) মাসুদ হাসান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি ছিলেন একক বীমা প্রকল্পের উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন (ব্রাঞ্চ কন্ট্রোল), আল আমিন একক বীমা প্রকল্পের উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান এবং আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক ও বিভাগীয় প্রধান মাসুদ রানা মাসুম।

এছাড়া বক্তব্য রাখেন পপুলার ডিপিএস প্রকল্প ও জনপ্রিয় বীমা প্রকল্পের উর্ধ্বতন মহাব্যবস্থাপক সোয়েব আহম্মেদ দেওয়ান, একক বীমা প্রকল্পের মহাব্যবস্থাপক ইয়াকুব আলী শামীম, আল আমিন বীমা প্রকল্পের উপ-মহাব্যবস্থাপক বাবুল হোসেন এবং পপুলার ডিপিএস প্রকল্পের উপ-মহাব্যবস্থাপক আসলাম হোসেন বাচ্চু প্রমুখ।

ব্যবসা পর্যালোচনা সভা শেষে মেয়াদোত্তীর্ণ বীমা গ্রাহকদের হাতে ২ কোটি ১১ লাখ টাকার চেক হস্তান্তর করেন প্রধান অতিথি বি এম ইউসুফ আলী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It