1. news@gmail.com : news :

প্রাইম ব্যাংকের সঙ্গে সার্টো ও স্যুট এক্সপ্রেসের চুক্তি স্বাক্ষর

  • Update Time : Monday, June 16, 2025
প্রাইম ব্যাংকের সঙ্গে সার্টো ও স্যুট এক্সপ্রেসের চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংক পিএলসি এবং সার্টো ও স্যুট এক্সপ্রেসের মধ্যে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের প্রাইরিটি ব্যাংকিং গ্রাহক এবং কার্ডধারীরা সার্টো ও স্যুট এক্সপ্রেস থেকে বিশেষ ছাড়সহ বিভিন্ন আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারবেন।

সম্প্রতি গুলশানে প্রাইম ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

সোমবার (১৬ জুন) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

চুক্তিপত্রে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরী এবং সার্টো ও স্যুট এক্সপ্রেস’র প্রতিষ্ঠাতা ও ক্রিয়েটিভ ডিরেক্টর শেহজাদ আকিব।

এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ারদার তানভীর ফয়সাল; জে.কে. গ্রুপ অব ইন্ডাস্ট্রির উপ-ব্যবস্থাপনা পরিচালক তাইসির খান এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

এই সহযোগিতা মূলত গ্রাহকদের উন্নতমানের লাইফস্ট্যাইল সুবিধা এবং উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রাইম ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ উৎপাদন বাড়াতে জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It