1. news@gmail.com : news :

জামায়াত নেতারা কে কোথায় ঈদ উদযাপন করবেন

  • Update Time : Wednesday, June 4, 2025
জামায়াতে ইসলামী

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের জন্য এবারের পবিত্র ঈদুল আজহা অন্যরকম কাটবে। এরই মধ্যে দলকে তাদের দাঁড়িপাল্লা প্রতীক ও নিবন্ধন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

দলীয় সূত্র জানা গেছে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবারের ঈদুল আজহা উদযাপন করবেন মৌলভীবাজার জেলায় নিজ গ্রামে। দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নিজ গ্রামে ঈদ উদযাপন করবেন।

নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় নিজ গ্রামে, নায়েবে আমির সাবেক এমপি মাওলানা শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নিজ গ্রামে ঈদ করবেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার পবিত্র হজ পালনে সৌদি আরবে আছেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম ঢাকায়, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম কুমিল্লার লাকসাম উপজেলায় নারায়ণপুর গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় নওকৈড় গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ঢাকার বসুন্ধরায়, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ভাঙ্গাপুষ্কুরুনী গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বরিশাল জেলায় নিজ গ্রামে ঈদ করবেন।

সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সিলেট জেলায় নিজ গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. শাহজাহান চট্টগ্রাম মহানগরীতে, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন ঢাকায়, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় নিজ গ্রামে ঈদ উদযাপন করবেন।

এছাড়া দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর রব ঢাকায়, অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন বগুড়ায়, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে, মোবারক হোসাইন ঢাকার মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং মসজিদে, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জ জেলায় নিজ গ্রামে এবং উত্তরের আমির মো. সেলিম উদ্দিন সিলেট জেলায় নিজ গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন বলে বুধবার জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It